সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
বিনোদন ডেস্ক :
হলিউডের সিনেমা ‘বার্বি’। ‘নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে’ এমন অভিযোগ করে বিভিন্ন দেশ নিষিদ্ধ করেছে এই সিনেমাটি। এবার উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়াও নিষিদ্ধ করেছে ‘বার্বি’।
দেশটির সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে সিনেমা হল মালিকদের এখনই ব্লকবাস্টার এই সিনেমাটি নামিয়ে ফেলতে বলা হয়েছে। খবর বিবিসির
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সিনেমাটিতে সমকামিতার পক্ষে প্রচার চালানো হয়েছে। যা আলজেরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গত ২১ জুলাই মুক্তি পাওয়ার পর ইতিমধ্যে বার্বি সিনেমাটির ১ বিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে।
তবে শুধু আলজেরিয়াতেই নয় বরং আরব বিশ্ব থেকেও এই সিনেমায় প্রচার করা সামাজিক মূল্যবোধের সমালোচনা করা হয়েছে। গত সপ্তাহে কুয়েত সরকার সে দেশে বার্বি সিনেমা নিষিদ্ধ করে।
কিন্তু সৌদি আরবসহ বিভিন্ন রক্ষণশীল আরব দেশে আলোচিত ‘বার্বি’ সিনেমাটির প্রদর্শন চলছে।
(সুরমামেইল/এএইচএম)
Design and developed by ওয়েব হোম বিডি