সিলেট ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪
বিনোদন ডেস্ক :
দুই বাংলার তারকা অভিনেত্রী জয়া আহসান। ২০ জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী সিনেমা হিসেবেও তার ‘ফেরেশতে’ নির্বাচিত হয়েছে খবরটি পুরোনো।
বুধবার (১০ জানুয়ারি) সিনেমাটি নতুন খবর জানা গেছে, ইরানের তেহরানে ৪২তম আন্তর্জাতিক ফজর চলচ্চিত্র উৎসবে মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে।
সি মোর্গ ব্লুরিন পুরস্কার প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে লড়বে ‘ফেরেশতে’। এবার অসংখ্য নামিদামি চলচ্চিত্রকার তাদের চলচ্চিত্র নিয়ে মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘ফেরেশতে’ ও রয়েছে।
‘ফেরেশতে’ সিনেমাতে জয়া ছাড়াও অভিনয় করেছেন সুমন ফারুখ, রিকিতা নন্দিনী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী। পরিচালক মুর্তজা অতাশ জমজমের সঙ্গে সিনেমাটি লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।
ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাতে সহপ্রযোজক হিসেবে আছে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।
বাংলাদেশে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। ওপার বাংলায় তিনবার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। এবার তাকে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্রে দেখা যাবে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি