এবার খান পরিবারের সদস্য হচ্ছেন সোনাক্ষী!

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১

এবার খান পরিবারের সদস্য হচ্ছেন সোনাক্ষী!

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে বলিউডের কম নাড়াচাড়া হয়নি। বলা চলে বি-টাউনে এক সময়ে তাদের নিয়ে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিলো। কিন্তু সব কিছুর জট খোলার পরে বি-টাউনে আরেক নায়িকাকে নিয়ে ভূমিকম্প শুরু হলো। আর তিনি হলেন সোনাক্ষী সিনহা।

 

বি-টাউনে জোর ফিসফাস চলছে যে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিনহা। আর তিনি নাকি সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানের পরিবারের সদস্য হতে চলেছেন।

Manual8 Ad Code

 

বলিউডের জোর খবর সালমান খানের ভাই সোহেল খানের শ্যালক সচদেবাকে বিয়ে করতে চলেছেন বলিউড এই সুন্দরীর। তবে এবারই নতুন নয়। ২০১৭ সালেও আরো একবার তার বিয়ে নিয়ে বলিউডে ভূমিকম্প শুরু হয়েছিলো। কিন্তু বেশিদিন না যেতেই তা বন্ধ হয়ে যায়।

Manual8 Ad Code

 

কিন্তু এবার আবারো সোনাক্ষীর বিয়ে নিয়ে ভূমিকম্প শুরু হয়েছে। জানা যায়, সোনাক্ষী সিনহার পরিবারের জামাই হিসেবে বান্টি সচদেবাকে দারুণ পছন্দ। আর খুব তাড়াতাড়ি চার হাত এক করতে চান তারা। বান্টি পিআর (জনসংযোগ) সংস্থা কর্নারস্টোনের মালিক।

 

মূলত এই ভূমিকম্পের সূত্রপাত হয় পার্টিকে কেন্দ্র করে। সোনাক্ষী আর বান্টিকে একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে। সোনাক্ষী এক সাক্ষাৎকারে বান্টি সম্পর্কে বলেছিলেন, বান্টি স্বনির্মিত মানুষ। আর এখন অবিবাহিত জীবন উপভোগ করতে চায় ও।

Manual6 Ad Code

 

তবে এই বলিউড নায়িকা স্কুলজীবনে এক ছেলের প্রেমে পাগল ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা ফাঁস করেছিলেন। পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন সোনাক্ষী। আর এ ব্যাপারে নিজেকে ভাগ্যবতী মনে করেন তিনি।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code