এবার মারা গেলেন গায়ক নোবেল!

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

এবার মারা গেলেন গায়ক নোবেল!

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার মৃত দেখাচ্ছে গায়ক মাইনুল আহসান নোবেলকে। তার মতো বেশ কয়েকজনকেই গত কয়েকদিনে মৃত দেখানো হয়েছে ফেসবুকে। প্রত্যেকেরই আইডি, পেজে ‘রিমেম্বারিং’ লেখাটি ভেসে উঠেছে।

 

Manual7 Ad Code

যেসব অ্যাকাউন্টের মালিক মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই শুধু ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ জুড়ে দেয়। এরই মধ্যে এই বিড়ম্বনায় পড়েছেন চিত্রনায়ক জায়েদ খান, নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেতা শরিফুল রাজ, হিরো আলমসহ অনেকে।

এবার ‘মারা গেলেন’ গায়ক নোবেল

সেই তালিকায়ই এবার যোগ হলো গায়ক নোবেলের নাম। ফেসবুক কর্তৃপক্ষ এই গায়কের পেজে লিখেছে, ‘আমরা আশা করি যারা নোবেলকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার পেজ পরিদর্শন করে সান্ত্বনা দেবেন।’

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

এ ঘটনায় বিব্রত নোবেল। অভিজ্ঞদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। ভেরিফায়েড ফেসবুক পেজে নোবেল লিখেছেন, ‘আমার পেজে কিছুদিন যাবত রিমেম্বারিং লেখা আসছে। এটা কেন হচ্ছে, কেউ বলতে পারবেন? যদি লেখাটা কেউ ঠিক করে দিতে পারেন তাহলে একটু জানান। ধন্যবাদ।’

Manual6 Ad Code

 

সেই পোস্টে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে তাকে নক দেওয়ার অনুরোধও জানিয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক নোবেল।

 

এর আগে চিত্রনায়ক জায়েদ খানের ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এরপর দেশের অনেক পরিচিত মুখের সাথেই এই ঘটনা ঘটিয়েছে ফেসবুক।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code