এবার সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

এবার সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
এ বছর রমজানে দেশে সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (০২ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।

Manual2 Ad Code

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

Manual8 Ad Code

এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

গত বছর (২০২২) সর্বোচ্চ ফিতরা ছিল দুই হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা।

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএইচ)

Manual3 Ad Code


 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code