এবার সুশান্তের সহ-অভিনেতার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

এবার সুশান্তের সহ-অভিনেতার মৃতদেহ উদ্ধার

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : মৃত্যু হলো আরো এক বলিউড অভিনেতার। নাম, সন্দীপ নাহার। মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজের বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যা।

 

প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করেছিলেন সন্দীপ। এছাড়া অক্ষয় কুমারের ‘কেসরি’তেও দেখা গিয়েছিলো তাকে।

 

Manual2 Ad Code

সোমবার রাতে অভিনেতার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্দীপকে। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মামলা রুজু হয়ে গিয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। তদন্ত চলছে।

Manual4 Ad Code

 

ঘটনার কয়েক ঘণ্টা আগে সন্দীপের ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইভ করা হয়েছিলো। অভিনেতা খোদ এই ভিডিওটিকে ‘সুইসাইড নোট’ বলে দাবি করেছেন। সেখান থেকে জানা যায়, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পেশাগত ও পারিবারিক অশান্তির কথাও বলা হয়েছে ওই লাইভে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সেই লাইভে তাকে বলতে শোনা গিয়েছে, আমি অনেক চেষ্টা করেছি। জানি যে আত্মহত্যা করা অনুচিত। কিন্তু আর পারলাম না। আমার মৃত্যুর পরে দয়া করে আমার পরিবারকে হেনস্থা করবেন না।

 

নিজের স্ত্রীর সঙ্গে কিছু অশান্তির কথাও বলেছেন তিনি। জানিয়েছেন, তারা দুই মেরুর মানুষ বলে তাদের মিল হতো না। নিজের শাশুড়িকে নিয়েও অভিযোগ করেছেন অভিনেতা। বলেছেন, অনেক চেষ্টা করেও দাম্পত্যে শান্তি আনতে পারেননি। মুম্বাইয়ে থাকাকালীন অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে শেষ কয়েকটা দিন একটু বেশিই ঝড় বয়ে গিয়েছে। তার থেকেই মুক্তি চান বলে দাবি করেছেন সন্দীপ।

 

শেষে অবশ্য জানিয়েছেন, আমার স্ত্রী-কে কেউ কিছু বলবেন না। তবে পারলে তার মাথার চিকিৎসা করাবেন।

 

সংবাদমাধ্যম সূত্রে খবর, সন্দীপের বন্ধু বলজিৎ জানিয়েছেন, সন্দীপ দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ে ছিলেন। কিন্তু কখনো নিজের পরিবারের সমস্যার কথা খোলসা করেননি বলজিৎ বা অন্য বন্ধুদের কাছে। তার কাছেই জানা যায়, প্রয়াত অভিনেতার পরিবার থাকে চণ্ডীগড়ে। সেখানেই তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে সৎকারের জন্য।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code