সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: আবারও দেখা গেল বার্সেলোনার বিখ্যাত এমএসএন ত্রয়ীর জাদুকরী ফুটবল। মেসি নেইমার এবং সুয়ারেসের দাপটে আতলাটিক বিলবাওকে হারিয়ে কোপা দলের শেষ আটে উঠেছে লুইস এনরিকের শিষ্যরা।
শেষ ষোলোর ফিরতি লেগে বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠলো কাতালান ক্লাবটি।
ঘরের মাঠে এমএসএন ত্রয়ীর সম্মিলিত প্রচেষ্ঠাতেই ৩৫তম মিনিটে এগিয়ে যায় বার্সা। মেসির পাসে ক্রস দেন নেইমার। সেই ক্রস ধেকে অসাধারণ এক কোনাকুনি ভলিতে বল জালে পাঠান সুয়ারেস। ক্লাবের হয়ে উরুগুয়ের এই তারকার এটি শততম গোল।
স্পটকিকে নিজেই বল জালে পাঠিয়ে প্রায় ৩ মাস পর গোল করার আনন্দে মাতেন নেইমার।
৫১তম মিনিটে ডান-দিক থেকে স্বদেশি ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামসের ক্রসে হেডে বল জালে জড়িয়ে দলকে ম্যাচে ফেরান স্প্যানিশ ডিফেন্ডার সাবোরিত। ৭৮তম মিনিটে অবশেষে মঞ্চে আবির্ভাব ঘটে লিওনেল মেসির। তার দারুণ বাঁকানো শট ডান পোস্টে লেগে জালে জড়ায়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি