এসো প্রিয়া হাটি দু’জন

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

এসো প্রিয়া হাটি দু’জন

Manual2 Ad Code

সুনির্মল সেন :
এসো প্রিয়া হাটি দু’জন
রৌদ্র কমল মাঠে,
অদূরে ঝর্ণা দেখবো দু’জন।
চিন্তামুক্ত হয়ে বসে।

Manual6 Ad Code

 

তুমি চাইলে হৃদয় দেবো
দেবো কমল রাত্রি,
বিশ্বাস চাইলে তাও দেবো
বুকে মাথা রাখো যদি।

 

Manual6 Ad Code

ফুলের রেণু আজ ক্ষণে
প্রিয়া তোমায় দেবো,
চন্দ্রতারা দিতে নাও পারি
জীবনে তোমায় ধরি।

 

গগণ ভরা ভালোবাসা
তোমায় দেবো আমি,
এসো প্রিয়া সাগর ধারে
সূর্যের বিদায় দেখি।

Manual2 Ad Code

 

তরী নিয়ে আপন মনে
গ্রহ তারার শোভা লুটি,
ভালোবাসার ভুবন গড়তে
প্রিয়ার নাই কোনো ক্রটি।

 

সত্যি যদি আসো প্রিয়া
আমার আপন ভবে,
মরণের পরেও রইবো বন্ধু
তোমার প্রাণের মাঝে।

Manual8 Ad Code

 

লেখক : কবি ও সাংবাদিক।


 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code