ঐশ্বরিয়াকে ‘ডিভোর্স’ দিচ্ছেন অভিষেক, তোলপাড়

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

ঐশ্বরিয়াকে ‘ডিভোর্স’ দিচ্ছেন অভিষেক, তোলপাড়

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে ব্যক্তিগত জীবনী সবকিছুরই শীর্ষেই রয়েছে বচ্চন পরিবার। বলিউডে বচ্চন পরিবারকে সবাই সম্মান করে। শাহেনশাহ অমিতাভ, তার সহধর্মিণী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন সবাই বলিউডের জনপ্রিয় মুখ।

 

কিন্তু জানেন কি, অভিষেক বচ্চন ডিভোর্স দিতে চলেছেন ঐশ্বরিয়াকে? তবে কি ঐশ্বরিয়া এর থেকে বচ্চন পদবীটা সম্পূ্ণভাবে লোপ পাচ্ছে? নানা এটি অনেক আগের খবর, একসময়ে রাতারাতি এই খবর পেয়ে উত্তাল হয়েছিলো গোটা বলিউড মহল।

 

Manual1 Ad Code

দীর্ঘ এক দশকের বিবাহ বিচ্ছেদ নাকি ইতি টানতে চলেছিলেন এই তারকা দম্পতি। আর সে কথা খোদ জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। এই নিয়ে শুরু হয়েছিলো ঘোর জল্পনা, কিন্তু এর উত্তরে জুনিয়র বচ্চন কি বলেছিলেন জানেন কি?

 

বেশ কিছুদিন আগে ঐশ্বরিয়ার একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তাদের দাম্পত্য কলহ প্রথম প্রকাশ পায়। শোনা গিয়েছিলো, অভিষেক ডিভোর্স দিতে চলেছেন ঐশ্বরিয়াকে। এই ভিডিও দেখা মাত্রই মারাত্মক প্রতিক্রিয়া করেন অভিষেক। এমনকি সংবাদমাধ্যমও এইরূপ প্রশ্ন করায় বেজায় চটে যায় জুনিয়র বচ্চন।

Manual2 Ad Code

 

অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন, আমাদের ব্যক্তিগত জীবনে কোনো তৃতীয় ব্যক্তি এসে নাক গলাক সেটা আমি কোনো দিনও মেনে নেবো না। আর কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা জানারও দরকার নেই আমার। গোটা সমাজ ও ইন্ডাস্ট্রি জানে আমরা কতোটা দু’জন দু’জনকে ভালোবাসি।

 

Manual1 Ad Code

তিনি বলেন, কারো জীবন মিডিয়া কোনোদিনও বিচার করতে পারে না। তবে সম্পর্কে যেমন ঝগড়া হয় তেমনি কঠিন হয় বোঝাপড়ার দিকটি। আমাদের মধ্যে যথেষ্ট আন্ডারস্টেন্ডিং আছে।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code