সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০
বিনোদন ডেস্ক ,
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে অশোভন আচরণের দায়ে ৯ সাংবাদিককে নিষিদ্ধ করেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। কঙ্গনার সঙ্গে একই ফ্লাইটে ছিলেন অভিযুক্ত সাংবাদিকরা।
জি নিউজের খবরে বলা হয়, নিয়ম বিরুদ্ধ কিছু আচরণের জন্য ৯ সংবাদকর্মীকে ১৫ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্ডিগো।
ফলে ১৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ওই ৯ সংবাদকর্মী ইন্ডিগোর বিমানে উড়ে যেতে পারবেন না।
সেপ্টেম্বরে শিবসেনার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন কঙ্গনা। মুম্বাই সম্পর্কে তার কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি করেছিল। একপর্যায়ে মুম্বাইয়ে কঙ্গনার অফিস ভাঙা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। ওই সময়কালে মানালি থেকে মুম্বাই গিয়েছিলেন কঙ্গনা। সেখান থেকে চণ্ডীগড়ের ফিরতি ফ্লাইটে তার সহযাত্রী ছিলেন ওই সংবাদকর্মীরা।
Design and developed by ওয়েব হোম বিডি