সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২
বিনোদন ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এই গায়িকা নিজেই।
তিনি জানান, রোববার (১৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা টেস্ট করান এই শিল্পী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।
ন্যান্সির স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। তাদের মধ্যে করোনার কোনও উপসর্গ নাই। তবে উপসর্গ দেখা দিলে তাদেরও করোনা টেস্ট করা হবে বলেও জানান তিনি।
এদিকে সম্প্রতি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে জানিয়েছেন ন্যান্সি। এর আগে ২০২১ বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান। এর আগেও দুই সন্তানের মা হন ন্যান্সি। তাদের নাম রোদেলা ও নায়লা।
Design and developed by ওয়েব হোম বিডি