সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
খেলাধুলা ডেস্ক :
রেকর্ডগড়া জয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে কিউইরা। আহমেদাবাদে আগে ব্যাট করে ২৮২ রান করে ইংল্যান্ড। রান তাড়ায় ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের রেকর্ডগড়া জুটিতে ৯ উইকেটের জয় পায় তাসমান সাগরপাড়ের দেশটি। দুই বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরিতে ৮২ বল হাতে রেখে জয় পায় তারা।
রান তাড়া করতে নেম উইল ইয়াং গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। এরপর কনওয়ে ও তিনে নামা রবীন্দ্র সেঞ্চুরি করে ২৭৩ রানের রেকর্ড জুটি গড়ে দলকে জয় এনে দেন। ওপেনার কনওয়ে খেলেন ১২১ বলে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস। এই ব্যাটার ১৯টি চার ও তিনটি ছক্কা হাঁকান। তিনে ব্যাট করতে নেমে তরুণ অলরাউন্ডার রবীন্দ্র ১২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ৯৬ বলে সাজানো ইনিংসে ১১টি চার ও পাঁচটি ছক্কার শট ছিল। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ২৭৩ রান, বিশ্বকাপে যা নিউজিল্যান্ডের রেকর্ড।
এর আগে ইংল্যান্ডের হয়ে দুই ওপেনার ডেডিভ মালান ১৪ ও জনি বেয়ারস্টো ৩৩ রান করে ক্যাচ দেন। তারা বিদায় নিলে চারে নামা হ্যারি ব্রুক ২৫ রান যোগ করেন। এরপর মঈন আলী ১১ রান করে ফেরেন। দলের সেরা জুটি দেন জো রুট ও জস বাটলার। তারা ৭৮ রান যোগ করেন। পাঁচে নামা অধিনায়ক বাটলার ৪২ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৩ রান করে আউট হন। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেন নি ইংলিশদের সেরা অলরাউন্ডার বেন স্টোকস।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন রুট। তিনি ৮৬ বল খেলে চারটি চার ও এক ছক্কায় ওই রান করেন। এরপর লিয়াম লিভিংস্টোন (২০) ও স্যাম কারেন (১৪) ফিরে যান। পরে আদিল রশিদ (১৫) ও মার্ক উড (১৩) ছোট ছোট রান যোগ করে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পেসার ম্যাট হেনরি। ১০ ওভারে ৪৮ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। চলতি বিশ্বকাপের প্রথম উইকেট শিকারিও হেনরি। এছাড়া মিশেল সাটনার ও গ্লেন ফিলিপস দুটি করে উইকেট নিয়েছেন।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি