কবিতা : একতার আহবান

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৭

কবিতা : একতার আহবান

Manual5 Ad Code

বন্ধ কর কাদা ছোড়া
লা মাজহাবী মাজহাবী
বন্ধ কর খেল তামাশা
সুন্নাতী আর ওয়াহহাবী।

Manual6 Ad Code

এক সাথ হও এক সাথে গাও
এক সাথে হও আগোয়ান
ধুমকেতুতে উড়াও কেতন
দিক বিদিকে লাগুক বান।

পাগড়ী মাথায় জুব্বা গায়ে
তাছবীহ দানায় তোমার শান
মিহরাবে গাও লোকের তারিফ
গাওনা কেন আল্লাহ মহান?

খানকা ছেড়ে হুজরা ত্যাগে
তাকবীর হাক ময়দানে
কুৎসা ছাড়, মনটা বড়
এক সাথে হও এক গাহে।

পেটটা মোটা সুরমা চোখে
মুখ রাঙ্গা তোর চুন পানে
তোর কদমে মুরিদ লোটে
চলছ, চালাও কোন রাহে।

এক সাথে রও এক সাথে হও
তোমার জীবন বিধান এক
অন্য মতে শ্রদ্ধা রাখো
হয়না যদি কুফর শেরেক।

কামান বন্দুক এটম বোমা
তোমার দিকে তাক করে
জাগলে তুমি এক হলে সব
উল্টে যাবে চুপ মেরে।

বদর উহুদ খন্দক ডাকে
তুমি আরাম কামরাতে
তাছবিহ দানায় গুনা ছেড়ে
হাত রাখ আজ ব্যায়নেটে।

এক মুরিদে পা টিপিছে
আরেক মুরিদ হাতপাখা
স্বার্থপুজায় ব্য¯ত তুমি
ইসলামে আর জাত রাখা।

দুশমন সাথে দু¯িত তোমার
রাখতে তোমার গদি ঠিক
আখেরাতে শূণ্য খাতা
দেখবে কেমন দিক বিদিক?

Manual6 Ad Code

খোদাভীতির তামাশা দেখি
আল্লাহভীরু লোক কোথায়
দুনিয়াদারীর চিšতা ফিকির
ঢুকছে কেন সব মাথায়?

Manual4 Ad Code

তুমি যতই চালাকি কর
বাতিল তোমায় ছাড়বেনা
নামটি তোমার দেবদাস নয়
মা রেখেছেন আবদুল্লাহ।

Manual1 Ad Code

ধনের খনি পায়ের নিচে
তোমাকে দিলেন মহান প্রভু
মাথা ঠেকাবে তাহার তরে
অন্য কাউকে মানবেনা কভু।

এক এক জনে গদি পেয়ে
খোদার আসন করেছ দখল
স্রষ্টা তোমায় নাখোশ আজি
উল্টো চেষ্টায় সবই যে বিকল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code