সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৭
আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ছোট্ট খুকির নাচন দেখ পায়ে নুপুর।
রিম ঝিম ঝিম বৃষ্টি তালে
নাচছে খুকি আপন মনে
অন্যরা সব হাসছে দেখে
হওগো বড় সোনা।
হঠাৎ মাঝে আম্মু এসে
মুসকি হেসে বসল পাশে
দাদু তখন উঠলো কেসে
কেউ করোনা মানা।
খানিক পরে থামল নাচন
হাত বুলিয়ে বলছে বচন
বাদল ধারার থামল পতন
আর হলোনা জানা।
দাদু তখন লাঠি নিয়ে
বের হয়ে যায় খটখটিয়ে
অন্যরাও যার যে কাজে
পড়তে বস সোনা।
Design and developed by ওয়েব হোম বিডি