সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূর থেকে ট্রেনে কাটা রুবেল মিয়া (২২) নামক এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৮টায় রেলপথে দেহ থেকে এক হাত ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের লাশ দেখে এলাকাবাসী ঘটনাটি জানায়। নিহত রুবেল কমলগঞ্জ পৌরসভার কুমড়া কাপন এলাকার মাহমুদ মিয়ার ছেলে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবউদ্দীন ফকির জানান, বুধবার রাতের কোন একটি ট্রেনে কাটা পড়ে এ যুবকের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বকর ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, দেহ থেকে তার এক হাত ও মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রেলওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Design and developed by ওয়েব হোম বিডি