কমলগঞ্জে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৭

কমলগঞ্জে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ আলীনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর সোনামনি সিংহ (৩৬) বুদ্ধি প্রতিবন্ধী  এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে  পুলিশ।  সোনা মনি সিংহ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব কালাড়াই গ্রামের ধন সিংহ এর ছেলে।

Manual6 Ad Code

বুধবার (০২ আগষ্ট) সকাল ১০টার দিকে মঙ্গলপুর-চিৎলিয়া রাস্তার লাঘাটা ছড়ার বড় ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের খবর শুনে  ব্রীজের আশপাশ এলাকায় উৎসুক জনতার ভীড় দেখা যায়।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে আলীনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নরেন্দ্র সিংহ জানান, সোনামনি দীর্ঘদিন ধরে তার বোনের বাড়ি তিলকপুর গ্রামে বসবাস করে আসছে। গত সোমবার সকালে হলদিয়া হাওরে যাওয়ার পর আর বাড়ি না ফেরায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

সকালে লাঘাটা ছড়ায় তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code