করোনা সচেতনতা : কমেডিয়ান মিস্টার বিনকে দিয়ে প্রচারে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

করোনা সচেতনতা : কমেডিয়ান মিস্টার বিনকে দিয়ে প্রচারে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Manual6 Ad Code

সুরমামেইলডেস্ক:  আধবুড়ো শরীর নিয়ে শিশুসুলভ আচরণের জন্য পৃথিবী বিখ্যাত কমেডিয়ান মিস্টার বিন। তাকে দিয়েই এবার করোনা নিয়ে আতঙ্কিত বিশ্বকে সচেতন করার প্রচার শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

মারণ ভাইরাস মোকাবিলায় কী করবেন, কী করবেন না, তা নিয়েই প্রচারে মিস্টার বিনের চরিত্রাভিনেতা রোয়ান অ্যাটকিনসনের কণ্ঠ এবং কার্টুন ব্যবহার করা হচ্ছে। হাত ধোওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্বের কথা মনে করিয়ে দিচ্ছে ওই কার্টুন। এই পরিস্থিতিতে প্রতিবেশীর প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, তাও জানাচ্ছেন বিন। বলছেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, সদয় হোন।

এদিকে, অর্থনীতির কথা মাথায় রেখে বিশ্বের অধিকাংশ দেশেই ‘আনলক’ পর্ব শুরু হয়েছে। তবে এই সময়টাই সবচেয়ে কঠিন বলে মনে করছে হু। বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ লক্ষ ২০ হাজার ৩০০। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৯৮ জনের। এই সংখ্যা বৃদ্ধির পিছনে জনবহুল দেশগুলোতে করোনা ছড়িয়ে পড়ার দ্রুততম হারকেই দায়ী করেছেন হু’র জরুরি শাখার প্রধান মিখাইল রায়ান।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, সেদেশে বেশি করে আক্রান্ত ধরা পড়ার কারণ আমেরিকায় অন্যান্য দেশের তুলনায় অধিক সংখ্যক কোভিড-১৯ পরীক্ষা। সেই মন্তব্য খারিজ করে সোমবার রায়ান বলেছেন, ‘পরীক্ষা বেশি হচ্ছে বলে এই অবস্থা, আমরা মানতে পারছি না।’ তার সাফ কথা, করোনা আরো ছড়াচ্ছে। তাই আক্রান্ত বাড়ছে। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে প্রথম স্থানেই রয়েছে আমেরিকা। সেখানে ২৩ লাখ মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে এক লাখ ২০ হাজার জনের। এতেও হেলদোল নেই আম মার্কিন জনতার।

Manual3 Ad Code

সম্প্রতি ট্রাম্পের সভায় মাস্ক না পরে বহু সমর্থক হাজির হয়েছিলেন। তা নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই ক্যাপিটল হিলে ডেকে পাঠানো হয়েছে মার্কিন প্রশাসনের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অ্যান্টনি ফসিকে। ওই বিতর্কিত জনসভাতেই করোনা পরীক্ষা কমানোর কথা বলেছিলেন ট্রাম্প। জানা গেছে, এই নিয়ে ফসির বয়ান রেকর্ড করা হবে। ট্রাম্পের সভা আয়োজনের দায়িত্বে থাকা আরও দু’জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
আক্রান্তের দিক দিয়ে আমেরিকার পরই রয়েছে ব্রাজিল। সাম্বার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ লাখ মানুষ। মৃত ৫১ হাজার। অন্যদিকে ব্রিটেন জানিয়েছে, খুব শিগগিরই সিনেমা হল, সংগ্রহশালা খুলে দেয়া হবে।
সূত্র : বর্তমান

Manual2 Ad Code

বিথী

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code