কাঁদলেন কৃতি, লিখলেন- আবারও ভাঙল হৃদয়

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

কাঁদলেন কৃতি, লিখলেন- আবারও ভাঙল হৃদয়

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ গত ২৪ জুলাই ডিজনি-হটস্টারে মুক্তি পেয়েছে। পর্দায় শেষবারের মতো প্রিয় তারকাকে দেখে আবেগাপ্লুত তার ভক্তরা। এই ছবি দেখে কাঁদলেন সুশান্তের সাবেক প্রেমিকা অভিনেত্রী কৃতি স্যাননও।

Manual3 Ad Code

 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, আরো একবার হৃদয় ভাঙল আমার। ম্যানির (ছবিতে সুশান্তের চরিত্রের নাম) মধ্যে আমি বারবার তোমাকে জীবন্ত দেখলাম। আমি জানি, এই চরিত্রটির মধ্যে ঠিক কোন কোন জায়গায় বাস্তবের তুমি আছো। আর সব সময়ের মতো তোমার নীরবতা সবচেয়ে বিস্ময়কর। কোথাও কোথাও চুপ থেকে তুমি অনেক কিছু বলে দিয়েছ।

Manual5 Ad Code

 

পরিচালক মুকেশ ছাবরাকে উদ্দেশ্য করে কৃতি লিখেছেন, ছবিটি তোমার কাছে অনেক বেশি অর্থপূর্ণ, তা আমি জানি। প্রথম ছবিতেই আমাদের অনুভূতিগুলো তুমি জাগিয়ে দিলে। তোমাকে ও সানজানা সাঙ্ঘিকে আগামীর জন্য অনেক শুভকামনা রইল।

 

Manual7 Ad Code

জন গ্রিনের লেখা উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ অবলম্বনে তৈরি হয়েছে ‘দিল বেচারা’। রোমান্টিক ঘরানার এই ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন সানজানা সাঙ্ঘি। এছাড়াও আরো অভিনয় করেছেন সাইফ আলী খান, কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, জাভেদ জাফেরীসহ অনেকে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code