কিংবদন্তি নৃত্যশিল্পী বিরজু মহারাজ আর নেই

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২

কিংবদন্তি নৃত্যশিল্পী বিরজু মহারাজ আর নেই

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। রোববার (১৬ জানুয়ারি) রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ৮৩ বছর বয়সী এ নৃত্যশিল্পী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকরা বিরজু মহারাজকে মৃত ঘোষণা করেন।

 

Manual6 Ad Code

ভারতীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, বাড়িতেই ছিলেন বিরজু মহারাজ। নাতিদের সঙ্গে খেলছিলেন তিনি। আচমকা বুকে ব্যথা অনুভব করেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সবকিছু শেষ। সম্প্রতি তার কিডনির অসুখ ধরা পড়েছিলো। ডায়ালিসিসও চলছিলো।

Manual5 Ad Code

 

লখনৌয়ের বিখ্যাত ‘মহারাজা’ ঘরানায় জন্ম বিরজু মহারাজের। কত্থক নৃত্যের জগতে তার পরিবারের সুনাম বহু দিনের। বাবা অচ্চন মহারাজের কাছেই প্রথম তালিম শুরু বিরজু মহারাজের। পরে কাকা লচ্ছু মহারাজ ও শম্ভু মহারাজের কাছে নাচ শেখেন। শুধু নাচ নয় কণ্ঠসংগীতেও পারদর্শী ছিলেন বিরজু মহারাজ। ভালো তবলাও বাজাতেন।

 

মাত্র নয় বছর বয়সে বাবাকে হারান বিরজু মহারাজ। নাচকেই নিজের জীবনের লক্ষ্য করে নেন। কলকাতার সঙ্গে নিবিড় যোগ ছিলো তার। এই শহরেই নাকি প্রথম দর্শকদের সামনে পারফর্ম করেছিলেন। ১৩ বছর বয়স থেকেই নাচের তালিম দিতে শুরু করেন বিরজু মহারাজ। সেই বয়সেই দিল্লির সংগীত ভারতীতে শেখাতেন তিনি। পরে দিল্লির ভারতীয় কলা কেন্দ্র এবং কত্থক কেন্দ্রতেও শেখাতে শুরু করেন। পরবর্তীকালে নিজের স্কুল ‘কলাশ্রম’ খুলেছিলেন বিরজু মহারাজ।

 

Manual2 Ad Code

সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’ সিনেমার দুটি গানের কোরিওগ্রাফি করেছিলেন বিরজু মহারাজ। পরে ২০০২ সালে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতে ‘কাহে ছেড়ে মোহে’ গানে মাধুরী দীক্ষিতকে নাচ শিখিয়েছিলেন। পেয়েছিলেন সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার। ভূষিত হয়েছেন পদ্মবিভূষণ সম্মানে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code