সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: গোপালঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাটুল শেখকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের বেদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাটুল শেখ গোপালগঞ্জ বেদগ্রামের ওসমান শেখের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছিল।
(ওসি) সেলিম রেজা জানান, গোপান সূত্রে খবর পেয়ে পুলিশ মাদক উদ্ধারের জন্য বেদগ্রাম এলাকায় গেলে বাটুল শেখ টের পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে তাদের উপর আক্রমণ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শর্টগান দিয়ে বাটুল শেখের পায়ে গুলি করে। এতে সে আহত হয়।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে। এ অভিযানে পুলিশ তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি