কুমিল্লায় হাসপাতালে আগুন, দগ্ধ ১

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

কুমিল্লায় হাসপাতালে আগুন, দগ্ধ ১

Manual2 Ad Code

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় মুন হসপিটাল নামের একটি প্রাইভেট হাসপাতালের নবমতলার প্যাথলজি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

এ সময় প্যাথলজি বিভাগের মাকছুদা আক্তার নামের এক স্টাফ দগ্ধ হয়েছেন। এ ছাড়াও হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

Manual7 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ওই হাসপাতালের নবমতলার প্যাথলজি বিভাগের একটি কক্ষে অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে ধোঁয়া বের হচ্ছিল। পরে মুহূর্তেই ওই ল্যাবের দরজা-জানালার পর্দায় আগুন ধরে যায়। এতে ওই ল্যাবের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়। এ সময় ওই ল্যাবে থাকা স্টাফ মাকছুদা আক্তারের শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। এছাড়াও ঘটনায় সময় হাসপাতালের নবমতলা থেকে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে আরও অন্তত নয়জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় একজন স্টাফ গুরুতর দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code