কুলাউড়ায় নিখোঁজ সিএনজি চালকের গলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৭

কুলাউড়ায় নিখোঁজ সিএনজি চালকের গলিত লাশ উদ্ধার

Manual8 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ৪ দিন পর আসাদ আলী (১৯) নামের এক সিএনজি অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের লালপুর কাটবিল রাবার বাগানের একটি জোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে রাবার বাগানের নির্জন স্থানে ফেলে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর পুত্র আসাদ আলী শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা (নং-মৌলভীবাজার থ ১১-১৫৮৮) নিয়ে বের হন। এরপর থেকে অটোরকিশাসহ তিনি নিখোঁজ ছিলেন আসাদ। শনিবার (২ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Manual2 Ad Code

এদিকে সোমবার সকালে স্থানীয়রা লংলা চা বাগানের মালিকানাধিন লালপুর কাটবিল রাবার বাগানে একটি ঝুপে গলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে বাগানে ফেলে গেছে। পুলিশের তদন্ত চলছে আশা করি মূল রহস্য বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code