কুলাউড়ায় পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৭

কুলাউড়ায় পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাষণ্ড পুত্রের লাঠির আঘাতে ঈসমাইল আলী (৬৫) নামের এক বৃদ্ধ পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কর্মধা ইউনিয়নে পূর্ব কর্মধা গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামে সোমবার বিকালে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা ঈসমাইল আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তারই কনিষ্ঠ পুত্র মোস্তাক আহমদ (২৪)। এতে ইসমাইল আলী গুরুতর আহত হলে পরিবারের অন্য সদস্যরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual5 Ad Code

পরে তার অবস্থার অবনতি ঘটলে রাতে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। স্বজনরা বিকেল সাড়ে ৩টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল)মো. আবু ইউছুফ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পুত্রকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code