কুলাউড়া থেকে বিপুল পরিমান গাঁজা ও মদসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭

কুলাউড়া থেকে বিপুল পরিমান গাঁজা ও মদসহ গ্রেপ্তার ৩

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ২২ বোতল অফিসার্স চয়েস মদ ও ১টি মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- মৃত ইউনুুছ মিয়া ছেলে মো: ওমর আলী (৩৫), মো: হাসমত উল্লাহর ছেলে মো: আব্দুল মোমিন (২০), তছির আলীর ছেলে মো: সাইফুল ইসলাম (২১)।

র‌্যাব-৯ এর এএসপি সহকারী পরিচালক (মিডিয়া) পিযুষ চন্দ্র দাস প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এডি জে.এম ইমরান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার কটারকোনা হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে শমসেরনগর টু কুলাউড়াগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা মৌলভীবাজারের বিভিন্ন থানায় এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সরবরাহ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code