কুলাউড়া থেকে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৭

কুলাউড়া থেকে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি :: মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

সোমবার (১৪ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল কুলাউড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী হবিগঞ্জের বাহুবল উপজেলার শ্যামপুর গ্রামের হরিবল সূত্রধরের পুত্র চিত্র মোহন সূত্রধর (৪০)।

Manual3 Ad Code

মঙ্গলবার সকালে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

র‌্যাব জানায়, সে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মানুষ হত্যাসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত। এছাড়াও ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর সকাল ৯টার সময় অম্পু সূত্রধরকে হত্যা করে এবং ঘটনার পর থেকেই চিত্র মোহন সূত্রধর আতœগোপনে চলে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

Manual3 Ad Code

গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code