সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
মুন্সি আব্দুল কাদিরের লেখা ‘কৃষকের কষ্ট’
হাওর বাওর তলিয়ে গেল
বানের পানি এসে
দুঃখী কৃষক ভাবছে একা
বিলের ধারে বসে।
কষ্ট সয়ে ঘাম ঝড়িয়ে
করেছিল ধান চাষ
ধান উঠাবে ঋন শোধিবে
কাটবে বার মাস।
রাত আঁধারে ঘুম কাতুরে
শুরু হল বান
ফজর শেষে হাওরে দেখি
ডুবলো সকল ধান।
ভাবল কৃষক উঠবে রবি
নামবে দ্রুত পানি
সাতটি দিনই মেঘ ঝরিল
পচল সকল ধানি।
ঋন শোধিবে কেমন করে
ঘুরিবে কেমনে সন
বউ পুলাপান খাবে কিবা
ভাগতে হবে বন।
একটি পুলা পড়ায় ছিল
মা ছিল মোর রোগা
চলবে কেমন তাদের খরচ
কর্মে আছে ভোগা ॥
Design and developed by ওয়েব হোম বিডি