সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: এক কোটি টাকার সমপরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির বিপুল উপকরণ ও সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা।
রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের কাছে একটি ক্ষুদেবার্তা পাঠিয়ে র্যাবের পক্ষ থেকে এ ঘটনা নিশ্চিত করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।
এ বিষয়ে পরে বিস্তারিত জানাবে র্যাব।
Design and developed by ওয়েব হোম বিডি