ক্যামেরার সামনেই অন্তরঙ্গ সিদ্ধার্থ-রেশমি, ফের বিতর্কে বিগ বস

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

ক্যামেরার সামনেই অন্তরঙ্গ সিদ্ধার্থ-রেশমি, ফের বিতর্কে বিগ বস

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : ফের বিতর্ক শুরু হল বিগ বস-১৩ নিয়ে। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সম্প্রচার চলাকালীনই নাকি অভিনেতা সিদ্ধার্থ শুক্ল অবাঞ্ছিতভাবে স্পর্শ করেছেন রেশমি দেশাইকে। সম্প্রতি এমনই অভিযোগ করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

তিনি অভিযোগ করেন, সিদ্ধার্থ শুক্ল নাকি তাকে স্পর্শ করেছেন বসের ঘরে। শোয়ের সম্প্রচার চলাকালীনই সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগে সরব হন অভিনেত্রী।

 

Manual3 Ad Code

রেশমি যখন এই ধরনের অভিযোগ করছেন, তখন সিদ্ধার্থ এবং তার একটি পুরনো ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি খুলেই বলা যাক তাহলে।

 

‘দিল সে দিল তক’ নামে একটি মেগা ধারাবাহিকের একটি ক্লিপিংস সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে কখনও রেশমি দেশাইয়ের কপালে আবার কখনও রেশমি চোখে চুম্বন করতে দেখা যায় সিদ্ধার্থকে। ধারাবাহিকের স্বার্থেই ওই চুম্বন দৃশ্যে অভিনয় করেন রেশমি এবং সিদ্ধার্থ। কিন্তু টেলিভিশনের ওই জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে অভিযোগের পরপরই সিদ্ধার্থ এবং রেশমির ওই অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

 

Manual6 Ad Code

সম্প্রতি বিগ বস-১৩’র সম্প্রচার যাতে বন্ধ করে দেওয়া হয়, তার স্বপক্ষে মাঠে নামে একটি রাজনৈতিক সংগঠন। সালমান খানের শোয়ে সম্প্রচারের মাঝে পুরুষ-মহিলাকে বিছানা ভাগ করে ঘুমাতে দেখা যাচ্ছে। যা ভারতীয় সংস্কৃতিকে কুরুচিকর একটি দৃশ্য। যা দেশের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। এই অভিযোগ করেই কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দ্বারস্থ হয় একটি সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code