গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
জনপ্রিয় গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ছেলে আহমেদ শাফি চৌধুরী নিশ্চিত করেছেন।

 

কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।

 

Manual7 Ad Code

শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। তিনিও করোনাতেও আক্রান্ত ছিলেন।

 

কাওসার আহমেদ চৌধুরী এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানের কথা লিখেছেন।

 

Manual5 Ad Code

এছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন কাওসার আহমেদ চৌধুরী।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code