সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেন।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলাম এ দিন ধার্য করেন। এ দিন আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।
তিনি মামলার চার্জশিটের বিষয় বর্ণনা দেন এবং তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলার ১২ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে সাতজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের বিরুদ্ধে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করেন।
Design and developed by ওয়েব হোম বিডি