সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: ক্রিকেটার কাজী শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান দম্পতির বিরুদ্ধে দায়ের করা শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন।
ঘটনার বিবরণে জানা যায়, কাজী আসামী শাহাদত হোসেন রাজিব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য তাদের বাড়ির কাজের মেয়ে মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের করেন।
এ ঘটনায় মানবাধিকার বিষয়ক পত্রিকা ‘পার্লামেন্ট ওয়াসে’র সম্পাদক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে মীরপুর থানায় মামলা (নম্বর ১৭/৯/১৫) করেন।
এ মামলায় (নারী ও শিশু নির্যাতন দমন ট্রইবুন্যাল আদালত এর নম্বর ৩৯/১৬) ৭ জন সাক্ষি আদালতে সাক্ষ্য দেন।
Design and developed by ওয়েব হোম বিডি