সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা কমিটির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জিপিও (জেনারেল পোস্ট অফিস) শ্রমিক লীগ নেত্রী কানিজ ফাতেমা লিমাকে ধরে পুলিশে দিয়েছেন কয়েকজন ছাত্রী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জিপিও’র সামনে থেকে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা তাকে আটক করে।
এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা তাকে জিপিও’র সামনে থেকে মিছিলসহকারে নিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে কানিজ ফাতেমা লিমার সম্পৃক্ততার ছবি থানা পুলিশকে দেখানো হয়।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘কানিজ ফাতেমা লিমা নামের একজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নারী নেত্রী থানায় আনেন। তিনি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা কমিটির মহিলা বিষয়ক সহ-সম্পাদক বলে জানতে পেরেছি। এ ছাড়াও তিনি জিপিওতে কর্মরত। তার বিরুদ্ধে থানায় কোনও মামলা আছে কি না তা যাচাই করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি