চলতি মৌসুমে ডেঙ্গুতে মারা গেছে ৮১ জন : স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯

চলতি মৌসুমে ডেঙ্গুতে মারা গেছে ৮১ জন : স্বাস্থ্য অধিদপ্তর

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গত সাত দিনের পরিসংখ্যান পর্যালোচনায় বিশ্লেষকরা বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও এ মুহূর্তে সারা দেশের হাসপাতালে ভর্তি আছেন প্রায় দেড় হাজার রোগী।

 

চলতি মৌসুমে ডেঙ্গুতে ৮১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর সরকারি হিসেবে চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৮ হাজার।

 

Manual8 Ad Code

গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১৮ শতাংশ রোগী কম ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের ইমার্জেন্সি হেলথ অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৯ জন।

Manual6 Ad Code

 

চলতি বছর রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৮ হাজার ৩২৪। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৬১৬ রোগী। সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর শতকরা হার ৯৮ শতাংশ।

 

গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ হাজার ২৫৩ জন হাসপাতালে ভর্তি হন। এরপর অগাস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৬৩৬ জনে গিয়ে দাঁড়ায়। সেপ্টেম্বর মাসে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ হাজার ৮৫৬ জন।

 

Manual1 Ad Code

ওই মাসেই ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২৪২৮ জনে পৌঁছায়। তারপর থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code