চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ২ বিজ্ঞানী

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ২ বিজ্ঞানী

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
মাইক্রো আরএনএ আবিষ্কার ও পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণের জন্য এ বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রস ও গ্যারি রভকুন।

Manual1 Ad Code

 

বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ‘দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস’।

 

এর আগে গত বছর এমআরএন করোনা টিকা আবিষ্কারের জন্য এই পুরস্কার লাভ করেছিলেন ক্যাথলিন কারিকো ও ড্রিউ ওয়েইসম্যান।

 

নোবেল ঘোষণার আগে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি।

 

আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেল প্রাইজ নামের একটি ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে।

Manual2 Ad Code

 

এছাড়া ১৪ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

 

১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে।

 

ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। তিনি উইল করে গিয়েছিলেন যে, তার যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য— এই পাঁচটি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটির নামকরণ হবে তার নামে।

 

১৯৬৯ সাল থেকে এই পাঁচটি বিভাগের সঙ্গে যুক্ত হয় অর্থনীতিও।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code