জয়ার উষ্ণতায় পালাচ্ছে শীত

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

জয়ার উষ্ণতায় পালাচ্ছে শীত

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন। এবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করে সোশালে ঝড় তুললেন অভিনেত্রী।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

ছবিতে দেখা যাচ্ছে, একটি কালো টপস, সঙ্গে সিলভার রঙের স্কার্ট পরে ক্যামেরায় পোজ দিয়েছেন জয়া। চুলগুলো পেছনে খোপা করেছেন। গায়ে কোনো জুয়েলারি না পরলেও কানে নজরকাড়া টপ। ন্যুড মেকআপের সঙ্গে মিল রেখে লিপস্টিক। তবে চোখ দুটো বেশ ভারি করে সাজিয়েছেন। তার চোখে ঝরছে আবেদন। যেন তীব্র শীতেও উষ্ণতার পরশ- অন্তত কমেন্টবক্সে চোখ রাখলে এমনটিই দেখা যাচ্ছে।

Manual1 Ad Code

 

জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা- দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন, জয়ার বয়স একটি নির্দিষ্ট ঘরেই আটকে আছে। চিরসবুজ তিনি, চির আবেদনময়ী। নতুন এই ছবিগুলোতে চির-তরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করল অনুরাগীরা।

 

(সুরমামেইল/ডি-এমএইচ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code