জামালগঞ্জে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ১৭, ২০১৭

জামালগঞ্জে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: ‘দুর্গত হাওরবাসীর পাশে আছি’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্থ হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবীতে সভা করেছে বাংলাদেশ ঐক্য ন্যাপ পার্টি।

Manual3 Ad Code

বুধবার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে বেহেলী নতুন বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ঐক্য ন্যাপ পার্টি কেন্দ্রীয় প্রেসিডেন্ট পঙ্কজ ভট্টাচার্য।

Manual1 Ad Code

কমরেড বরুন রায় স্মৃতি পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ বরুণ রায় স্মৃতি পরিষদ সভাপতি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গুল আহম্মদ। আলী আমজদ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপ’র প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তি যোদ্ধা আ: মুনায়েম নেহেরু, কেন্দ্রীয় সদস্য অমর চাঁদ দাস, সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য চন্দন কুমার রায়, মানব চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, ধনঞ্জয় পাল, অবুতাহের, ইউপি সদস্য মনেছা বেগম, সাহজাহান সিরাজ প্রমুখ।

Manual3 Ad Code

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, হাওর না বাঁচলে বাংলাদেশ বাঁচবেনা। হাওরের ধান ও মাছ সারা দেশের সম্পদ। হাওরের কৃষকদের উৎপাদিত ফসল দেশের খাদ্য চাহিদা পুরনে ব্যাপক ভুমিকা রাখছে। গোটা দেশের অর্ধেক সম্পদ হাওর থেকে উৎপাদিত হচ্ছে।

তিনি সরকারের প্রতি দাবী জানান, কৃষকের সকল ঋন মওকুফ, আগামী ফসল তোলতে সুদ বিহিন নতুন ঋন প্রদান, এনজিও ঋনের কিস্তি ও সুদাসল স্থগিত, নদী খনন, বাঁধ বেড়িবাঁধ নির্মানে কৃষকদের সম্বয়ে কমিটি করা,  কৃষকদের সারা বছর রেশনিং ব্যবস্থার আওতায় আনা, হাওরের সকল জলমহাল সবার জন্য উন্মোক্ত করে ভোগ করার অধিকার দেয়া, বিনামূনা মূল্যে কৃষকদের কৃষি উপকরণ প্রদান, ভিজিএফ, ভিজিডি, ফেয়ার প্রাইজ চাউল বিতরণে সংখ্যা বর্ধিত করাসহ বেশকিছু দাবী উত্তাপন করা হয়। এ সব দাবী না মানলে হাওরের দুর্গতমানুষকে বাঁচাতে “দাবী দিবস” পালন করা হবে।

অন্যান্য বক্তারা বলেন, সারা দেশের খাদ্য চাহিদা মেটাতে হাওর পাড়ের কৃষকদের অনেক অবদান রয়েছে। যে কৃষকরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে সোনার ফসল ফলায়, তাদের কষ্টার্জিত ফসল প্রকৃতি নষ্ট করেনি। দুর্নীতিবাজরা হাওরের বেড়িবাঁধের কাজ সঠিক সময়ে সঠিক ভাবে না করার কারণে বাঁধ ভেঙ্গে বোরো ফসল তলিয়ে গেছে। যাদের কারণে হাওরের ফসল হানি ঘটেছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির দাবী করেন। সভা শেষ ঐক্য ন্যাপের পক্ষ থেকে দুই শত কৃষক ও কৃষাণী পরিবারে চাউল, আলু ও লবণ প্যাক বিতরন করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code