জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীসহ গ্রেফতার ৫০

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীসহ গ্রেফতার ৫০

Manual5 Ad Code

images

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ১৫ নেতা-কর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার মামলায় জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আর হারিণাকুণ্ড, শৈলকূপা ও কালীগঞ্জ থেকে বিভিন্ন মামলায় অন্য ৩৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানান তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code