জামিন পেলেন সাবেক ডিআইজি মিজান

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

জামিন পেলেন সাবেক ডিআইজি মিজান

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমানকে ২ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় তাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত।

Manual7 Ad Code

 

বুধবার মিজানুর রহমানের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী মাহবুব শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, তবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ায় হাইকোর্টের আদেশের পরও মিজানুর রহমান কারাগার থেকে মুক্তি পাবেন না। এ মামলায় সর্বোচ্চ শাস্তি ৩৬ মাসের কারাদণ্ড হলেও তিনি ৩২ মাস ধরে কারাগারে আছেন বিবেচনা করে হাইকোর্ট মিজানুর রহমানকে জামিন দিয়েছেন।

 

Manual5 Ad Code

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান বলেন, হাইকোর্টের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে কমিশন। এর আগে, গত ৭ এপ্রিল হাইকোর্ট বেঞ্চ মিজানুরের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং শুনানির জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ ঘুষ লেনদেনের মামলায় দুদকের সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাসির ও মিজানুর রহমানকে যথাক্রমে ৮ ও ৩ বছরের কারাদণ্ড দেন।

 

মিজানের কাছ থেকে ঘুষ হিসেবে ৪০ লাখ টাকা নেয়ার দায়ে বসিরকে ৩ বছর এবং অর্থপাচারের দায়ে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাদের সাজা একই সঙ্গে কার্যকর হবে বলেও জানিয়েছেন বিচারক। এছাড়া তাকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। যা অনাদায়ে তাকে আরো ৬ মাস জেল খাটতে হবে।

 

ঐ টাকা ঘুষ হিসেবে দেওয়ার জন্য মিজানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জানিয়ে আদালত রায়ে বলেছেন, মিজান ও বসির ইতোমধ্যে কারাগারে যে সময় কাটিয়েছেন তা তাদের সাজা থেকে কেটে নেয়া হবে।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে এ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে।

 

আজ হাইকোর্ট বেঞ্চ এ মামলা থেকে খালাস চেয়ে খন্দকার এনামুল বাসিরের দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। এ মামলায় বসিরকে ৮০ লাখ টাকা জরিমানা করার বিচারিক আদালতের আদেশের ওপরও বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী খুরশিদ আলম খান।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code