জুহিকেও বিয়ে করতে চেয়েছিলেন সালমান, কিন্তু…

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

জুহিকেও বিয়ে করতে চেয়েছিলেন সালমান, কিন্তু…

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :
বহুবার প্রেমে পড়েছেন। অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে হতে হতেও ভেঙে যায়। ঐশ্বরিয়া রাইকে ‘পাগলের মতো ভালোবেসে’ও সে প্রেম পরিণতি পায়নি। অগত্যা ৫৭ বছর বয়সে এসেও শেষপর্যন্ত অবিবাহিত বলিউড সুপারস্টার সালমান খান।

 

অনেকেই হয়তো টাইগার খানের একাধিক প্রেমিকার নাম জানেন। তবে এটা কি জানেন যে, সল্লু মিঞাঁ একদিন নব্বইয়ের দশকের অন্যতম সুন্দরী নায়িকা জুহি চাওলাকেও বিয়ে করতে চেয়েছিলেন!

 

হ্যাঁ, শুধু জুহির প্রেমে পড়াই নয়, খোদ নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়েও হাজির হয়েছিলেন সালমান। কিন্তু বেচারা! প্রত্যাখিত হয়ে, হতাশ হয়ে সে সময় ফিরতে হয়েছিল তাকে।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা পুরনো একটি সাক্ষাৎকারে সালমানকে সে কথা নিজের মুখেই বলতে শোনা যায়। বলেন, ‘জুহি খুব মিষ্টি। আদুরে মেয়ে। আমি তো ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন কিনা!’

 

যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি তখন সালমানকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি তাকে জিজ্ঞেস করেছেন? তিনি কী বলেছেন?’ সালমান ভ্রু কুঁচকে বললেন, ‘না, ভেবেছিলেন হয়তো মানাবে না।’ সালমান খানের এক অনুরাগী লাভ ইমোজি দিয়ে পুরনো সেই ভিডিওটি শেয়ার করেন।

Manual6 Ad Code

 

ভিডিওর নিচে কমেন্টে একজন লিখেছেন, ‘হার্টব্রেক মোমেন্ট’, আরও একজন লেখেন, ‘এবং এরপর তিনি কাউকে বিয়ে করেননি। একেবারে বাধ্য সন্তান।’

Manual3 Ad Code

 

১৯৯৭ সালে জুহি ও সালমান শুধু অনিল কাপুর এবং গোবিন্দের সঙ্গে কমেডি ছবি ‘দিওয়ানা মাস্তানা’-তে একসঙ্গে অভিনয় করেছিলেন। আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। জুহি ১৯৯৫ সালে ব্যবসায়ী জে মেহতাকে বিয়ে করে সুখে সংসার করছেন। তাদের দুই সন্তান। মেয়ে জাহ্নবী, ছেলে অর্জুন।

Manual8 Ad Code

 

এদিকে, কাজের ক্ষেত্রে সম্প্রতি শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে। খুব শিগগিরই ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে দেখা যাবে সল্লুকে। এছাড়াও তার হাতে রয়েছে টাইগার-থ্রি। সেখানে ক্যামিও করবেন শাহরুখ খান।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code