জেনে নিন প্রয়াত অ্যাকশন হিরো জসিম সম্পর্কে অজানা তথ্য

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

জেনে নিন প্রয়াত অ্যাকশন হিরো জসিম সম্পর্কে অজানা তথ্য

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
বাংলাদেশি চলচ্চিত্রে অ্যাকশন সিনেমার অন্যতম পথিকৃত প্রয়াত চিত্রনায়ক জসিম। যদিও তার যাত্রা শুরু হয়েছিল ভিলেন হিসেবে। কিন্তু পরবর্তীতে নায়ক হিসেবে তুমুল জনপ্রিয়তা পান।

 

১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোকগমন করেন জসিম। রবিবার তার মৃত্যুর ২৫ বছর পার হয়েছে। আসুন আজ এই অভিনেতা সম্পর্কে এমন কয়েকটি তথ্য জেনে নিই, যেগুলো হয়তো অনেকেই জানেন না।

 

১। জসিমের আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন।

২। ১৯৭৩ সালে জসিম প্রয়াত জহিরুল হকের ‘রংবাজ’ (বাংলাদেশের প্রথম অ্যাকশন দৃশ্য যুক্ত করা ছবি) ছবিতে খলনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

৩। একই পরিচালকের পরিচালনায় ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন জসিম।

৪। মুক্তিযোদ্ধা জসিম ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন।

৫। দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ ছবির মাধ্যমে জসিম আলোড়ন তোলেন। সেটি ছিল সাড়া জাগানো হিন্দি সিনেমা ‘শোলে’ ছবির রিমেক।

 

ছবিটিতে জসিম গব্বারের চরিত্র করেছিলেন। খোদ শোলে ফিল্মের নামকরা চরিত্র গব্বার সিংয়ের আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছিলেন জসিমের।

 

৬। স্বাধীনতার পর আধুনিক বাংলা চলচ্চিত্রকে এগিয়ে যাওয়ার পেছনে জসিমের অবদান অনস্বীকার্য। কারণ, বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক এবং ‘ফাইটিং গ্রুপ’-এর শুরুটা জসিমের হাত ধরেই হয়েছিল।

Manual4 Ad Code

 

৭। জসিমের মৃত্যুর পর এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়।

 

৮। তিনিই একমাত্র নায়ক, যিনি শাবানার সঙ্গে একই সঙ্গে প্রেমিক এবং ভাইরূপে চরিত্রদান করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকরা খুব সাদরে গ্রহণ করেছিলেন।

 

Manual1 Ad Code

উদাহরণস্বরূপ, যে শাবানা ‘সারেন্ডার’ ছবিতে জসিমের প্রিয়তমা হিসেবে সফল হয়েছেন, সেই শাবানা ‘অবদান’, ‘মাস্তান রাজা’র মতো ছবিতে জসিমের বড় বোন হয়ে সফল হয়েছিলেন।

 

৯। জসিমই আবিষ্কার করেছিলেন জনপ্রিয় নায়ক রিয়াজকে। ১৯৯৪ সালে রিয়াজ চাচাতো বোন ববিতার সঙ্গে বিএফডিসিতে ঘুরতে গিয়ে নায়ক জসিমের নজরে পড়েন।

 

জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। ১৯৯৫ সালে জসিমের সঙ্গে ‘বাংলার নায়ক’ নামের একটি ছবিতে অভিনয় করেন রিয়াজ।

Manual7 Ad Code

 

১০। জসিমের তিন ছেলে। রাতুল, রাহুল, সামি। যার মধ্যে রাতুল ও সামি ‘Owned’ ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার (এই ব্যান্ডদল বর্তমানে অনেক ট্রেন্ডিং ব্যান্ড)। রাহুল ‘Trainwreck’ ব্যান্ডের গিটারিস্ট (এই ব্যান্ডের ড্রামারই পরে অর্থহীন ব্যান্ডে যোগ দিয়েছেন) আর সামি ‘Porahor’-এর ড্রামার।

Manual5 Ad Code

 

১১। জসিমের প্রথম স্ত্রী ছিলেন ‘ড্রিমগার্ল’ খ্যাত নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code