সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: মাগুরা ডিবি পুলিশ সদর উপজেলার পারনান্দুয়ালি গ্রাম থেকে প্রতারক জ্বীনের বাদশা আব্দুর রহিম (৪০) নামের এক লোককে গতকাল শনিবার আটক ও তার কাছ থেকে ৩৩৫ গ্রাম ওজনের পিতলের একটি লক্ষীমূর্তি উদ্ধার করেছে।
মাগুরা ডিবি পুলিশের পরিদর্শক ইমামুল হক জানান, কথিত জ্বীনের বাদশা আব্দুর রহিম বেশ কিছুদিন যাবৎ ধরে মোবাইল ফোনে নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারনা করে নগদ টাকা ও মালামাল হাতিয়ে নিয়ে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পুলিশ পারনান্দুয়ালি গ্রামের একটি বাড়ীতে ঐ প্রতারকের আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশের কাছে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। পুলিশের তদন্ত চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি