সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৭
আর্জেন্টিনার ২৩ বছরের তরুণ মরিসিও ওসোলা বিয়ে করেন ৯১ বছরের ইয়োলান্ডা টরেসকে। এটা প্রেমের বিয়ে ছিল না। ওই বৃদ্ধার ‘স্বামী’ হিসেবে স্বীকৃতি পেলে তার মরার পর পেনশনের টাকার মালিক হওয়া যাবে এই আশায়। বিয়ের ২৪ দিনের মাথায় ‘হানিমুনে’ গেলে বার্ধক্যজনিত রোগে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে পেনশন নিজের নামে করতে মরিসিও উঠে পড়ে লেগে যান। কিন্তু রাজি নয় সরকার।
কারণ মরিসিওর প্রতিবেশীরা বলছেন, এই বিয়ের কোনো খবর তাদের কাছে নেই। ওই তরুণ এখন আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। তার দাবি, ভালোবেসে বিয়ে করেছিলেন টরেসকে, পেনশনের লোভে নয়। তিনি আশায় আছেন কোর্টের রায় তার পক্ষে যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি