টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২১

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক : বর্ণিল আলোকসজ্জা আছে। স্বাাগতিকদের সংস্কৃতি ফুটিয়ে তোলার পুরোনো রেওয়াজ রক্ষার চেষ্টাও চলছে আগের মতোই। অ্যাথলেটদের পদচারণাও ঠিকঠাক। সবই তো আগের মতো? নাহ, আছে ভিন্নতা। ভয়, আতঙ্ক আর অদৃশ্য ভাইরাসের শঙ্কা তো ভর করে আছে পৃথিবীর সব জায়গাতেই।

 

Manual6 Ad Code

অলিম্পিকও তার ব্যতিক্রম নয়। করোনায় অলিম্পিক পিছিয়েই গিয়েছিল এক বছর। এবারও যে হবে তা নিয়ে ছিল নানা অনিশ্চয়তা। শেষ অবধি পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ এবারের আসরের। জাপানের টোকিওতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

করোনা বদলে দিয়েছে সবকিছু। অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটরাও চালিয়েছেন একক অনুশীলনে। টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হলো সে দৃশ্য। জাপানের নার্স ও বক্সার তাসুবাদা মঞ্চের মাঝখানে গিয়ে একাই দৌড়ান বেশ কিছুক্ষণ।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code