ট্রাকচাপায় এসআই নিহত

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

ট্রাকচাপায় এসআই নিহত

Manual7 Ad Code
1475405931_thসুরমা মেইল ডেস্ক :: রাজশাহীতে ট্রাকচাপায় আজাহার আলী (৫৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্স (আরআরএফ) হিসেবে কর্মরত ছিলেন। আর মাত্র এক বছর চাকরি ছিল তার। আজাহারের গ্রামের বাড়ি জেলার বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামে।
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, আজাহার আলী মোটরসাইকেল নিয়ে সকালে কাশিয়াডাঙা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। এরপর ফেরার পথে ওই এলাকাতেই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আজাহারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এসআইয়ের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে। আর নগরীর শাহমখদুম থানা পুলিশ ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code