ট্রাকচাপায় ট্রাফিক পুলিশকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

ট্রাকচাপায় ট্রাফিক পুলিশকে হত্যার অভিযোগ

Manual5 Ad Code
download
সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামে গমবোঝাই একটি ট্রাকের চালক ইচ্ছাকৃতভাবে কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবলকে চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আনোয়ারা উপজেলার বসিন্দা নিহত আর জি যোজন অখণ্ড (৪০) নগর পুলিশের  ট্রাফিক বিভাগের পশ্চিম জোনে কর্মরত ছিলেন।
বুধবার রাতে হালিশহর নয়াবাজার এলাকায় বৌ বাজার সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাকটি জব্দ করে এর চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হালিশহর সিএসডি গুদাম থেকে সরকারি গম নিয়ে ট্রাকটি দেওয়ান হাট গুদামে যাচ্ছিল। বৌ বাজার সড়ক দিয়ে ট্রাক চলাচল নিষিদ্ধ হওয়ায় কর্তব্যরত ওই কনস্টেবল ট্রাকটিকে থামার সঙ্কেত দেয়। কিন্তু সঙ্কেত না মেনে ট্রাকটির চালক তাকে চাপা দিয়ে চলে যায়। জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code