ঠাকুরগাঁওয়ে মনোনয়ন জমা দিলেন যুবলীগ নেতা আপেল

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন জমা দিলেন যুবলীগ নেতা আপেল

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
আসন্ন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। মঙ্গলবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসানের কাছে মনোনয়ন দাখিল করেন তিনি।

 

এসময় আব্দুল মজিদ আপেল সাংবাদিকদের বলেন, আমি বর্তমানে ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদে দায়িত্বরত আছি। সবসময় জননেত্রী শেখ হাসিনার আদর্শে চলেছি এবং ঠাকুরগাঁওয়ের সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবার জেলা পরিষদ চেয়ারম্যান পদে আজ মনোনয়ন জমা দিলাম। জয়লাভ করলে প্রতিটি বাজেটের অর্থ সঠিকভাবে কাজে লাগাবো।

 

Manual1 Ad Code

তিনি আরো বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হলে আপনাদের পাশে থাকার দায়িত্ব আমার। জনগনের নিবেদিত প্রাণ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। ঠাকুরগাঁও জেলাকে স্মার্ট জেলায় পরিণত করার চেষ্টা করবো এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

Manual3 Ad Code

 

মনোনয়ন দাখিলের সময় তার সাথে জেলা আওয়ামী লীগ সহ দলটির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে বিডি হলে এক দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মরহুম সাদেক কুরাইশী’র আত্মার মাগফেরাত কামনা করা হয়। উক্ত দোয়া ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারগণ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও চেয়ারম্যান শূন্য পদে আরো ২ জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান। অন্য প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম এ মঈন,সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা।

Manual8 Ad Code

 

উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code