ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ওমর ফারুক (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত।

Manual7 Ad Code

 

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ও ১৪ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ এ রায় প্রদান করেন। এ মামলায় অপর আসামী রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়।

 

Manual4 Ad Code

ওমর ফারুক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. শেখর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার দীর্ঘ তদন্ত শেষে ওমর ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ জজ এবং অপর আসামী রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআই/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code