ঠোঁটকাটা স্বস্তিকা বললেন ‘আমাদেরকেই ব্লাউজের মাপ ঠিক করতে হবে’

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

ঠোঁটকাটা স্বস্তিকা বললেন ‘আমাদেরকেই ব্লাউজের মাপ ঠিক করতে হবে’

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী হিসেবেও পরিচিত তিনি। ব্যক্তিজীবন নিয়ে কোনো রাখঢাক না রেখেই কথা বলতে পছন্দ করেন।

 

সম্প্রতি এক বই প্রকাশনীর অনুষ্ঠানে কালো রঙের স্লিভলেস পরে হাজির হন স্বস্তিকা। সেই মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কড়া বার্তা দিয়েছেন তিনি।

Manual2 Ad Code

 

যেখানে স্বস্তিকা লিখেছেন, ‘আমার হাত মোটা তাতে কি? হাতকাটা ব্লাউজ পরতে ইচ্ছে করলে পরব! আর এটা ব্লাউজ না, মেয়ের টপ। আমরা মেয়েরা বড্ড ভয় পাই, লোকে কি বলবে। হাত আমাদের, ইচ্ছে আমাদের, ব্লাউজের মাপ আমাদেরকেই ঠিক করতে হবে।’

 

Manual7 Ad Code

স্বস্তিকার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘তোমার ভাবনা তোমার স্টাইল খুব ভালো লাগে।’ অপর একজনের মন্তব্য, ‘এই ভাবনাই তোমাকে সবার থেকে আলাদা করেছে। আর তাই তুমি আমার এত প্রিয়।’

 

Manual4 Ad Code

স্বস্তিকাকে সবশেষ কাজ করেছেন ‘নিখোঁজ’ ওয়েব সিরিজে। বর্তমানে নিজের ব্যক্তিজীবন নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। যদিও সর্বশেষ শিবপুর সিনেমায় নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেছিলেন তিনি।

 

(সুরমামেইল/এমই)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code