ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা, জানালেন কারণ…

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা, জানালেন কারণ…

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
টানা কদিন ধরে আলোচনায় থাকার পরে গতরাতে অনলাইনে একটি পুরোনো অডিও ছড়িয়ে পড়েছে অভিনেত্রী তানজিন তিশার। এরপরেই জানা গেল তিনি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়েছেন।

 

Manual2 Ad Code

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ৪টার দিকে রাজধানীর মিন্টো রোডে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান ছোট পর্দার আলোচিত এ অভিনেত্রী।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ নিজেই।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

মূলত; সাইবার বুলিংয়ের বিষয়ে অভিযোগ জানাতেই ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিশা। হারুনের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।

 

তিশা বলেন, ‘ডিবি কার্যালয় একটা আস্থার জায়গা। আমরা যারা সাইবার বুলিংয়ের শিকার হই, বিশেষ করে তারকারা এখানে আসে। হারুন স্যারের সাহায্য নেয়। আমিও ব্যতিক্রম নই। আমিও একজন তারকা। আমি বিগত দিনগুলোতে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। হ্যারেজমেন্টের শিকার হচ্ছি। ফলে আমার মনে হয়েছে, হারুন স্যারের কাছে আসলে তাদের একটা সাহায্য পাব। সেজন্যই এখানে আসা।’

 

এদিকে হারুন অর রশীদ জানান, আইনগত সহায়তা পাওয়ার জন্য ডিবি কার্যালয় এসেছিলেন তানজিন তিশা।

 

এর আগে গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

 

প্রকাশিত খবরে বলা হয়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্কের অবনতি হওয়ায় তিশা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়।

 

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুক লাইভে এসে জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। তার ফুড পয়জনিং সমস্যা হয়েছিল। ভুলে ঘুমের মেডিসিন নিয়েছিলেন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code