ঢাকায় আসার অনুমতি পাননি নোরা

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ঢাকা আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি।

Manual8 Ad Code

 

রোববার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছিলেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেনস লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া।

 

Manual8 Ad Code

তিনি জানান, নোরা ফাতেহিকে ঢাকায় আনার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। অনুষ্ঠানে দেড় হাজারেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

কিন্তু সোমবার (১৭ অক্টোবর) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নভেম্বরেও নোরা ফাতেহির ঢাকায় আসা হচ্ছে না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

সেখানে বলা হয়েছে, নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে সূত্র-২ এ উল্লেখিত বাংলাদেশ ব্যাংকের স্মারকের পরিপ্রেক্ষিতে উইমেন লিডারশিপ কর্পোরেশন, ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভারস (নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড) অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহীকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

 

এদিকে গেল ১৫ অক্টোবর এক সংবাদ সম্মেলন আয়োজন করে ইসরাত জাহান মারিয়া জানান, দেশি-বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের শোবিজ অঙ্গন থেকে আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে কাজ করছেন এমন তারকাদেরও ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে।

 

গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোরাও এক ভিডিও বার্তা দেন। সেখানে তিনি জানান, ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ঢাকা আসবেন। তবে সেটি আর আপাতত হচ্ছে না।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code